× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

যশোরে ধর্ষিতা শিশু অন্তঃসত্ত্বা, দায় এড়াতে ছেলের সাথে বিয়ে

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

যশোর অফিস: যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামে ধর্ষণের শিকার ১৩ বছরের এক শিশু অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে। তবে ঘটনা চাপা দিতে অভিযুক্ত রেজাউল তার ছেলের সাথে শিশুটির বিয়ে দিয়েছে। এর আগে অবশ্য স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় শিশুটির গর্ভপাত ঘটানো হয়েছে। এনিয়ে এলাকায় তোড়পাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, রেজাউল ইসলাম ফতেপুর গ্রামে শ্বশুর বাড়ির পাশে ঘর বেধে বসবাস করেন। রেজাউলের স্বামী পরিত্যক্তা এক আত্মিয়ার শিশু মেয়েটি পড়াশোনায় ভাল না হওয়ায় ১৩ বছর বয়সেও তৃতীয় শ্রেণি উত্তীর্ণ হতে পারেনি। এলাকাবাসী জানিয়েছেন, রেজাউল ইসলাম ভয়ভীতি দিয়ে ওই শিশুকে প্রতিনিয়ত ধর্ষণ করেছে।

যার ফলে শিশুটি ৫ মাসের অন্ত:সত্ত্বা হলে মহিলাদের মাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে। এ অবস্থায় ঝামেলা এড়াতে টাকা দিয়ে ফতেপুর ইউনিয়নের মেম্বর তবিবর রহমানকে তুষ্ট করে মেয়েটির গর্ভপাত ঘটানো হয়। শুধু তাই নয় গত ৪ এপ্রিল রাতে রেজাউলের এক ছেলের সাথে শিশুটিও বিয়েও দেয়া হয়। গত শুক্রবার সকাল থেকে বিয়ের সংবাদ ছড়িয়ে পড়ে। এরপর রেজাউলের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান। তারপর থেকে কেউ আর বাড়িতে ফিরে আসেননি। এ ব্যাপারে ফতেপুর সন্যাসী বটতলায় গেলে খোঁজ মেলে রেজাউল ইসলামের বাড়ি। কথা হয় তার শাশুড়ি, শালাবউ ও এক ভাইরা ভাইয়ের সাথে। তারা প্রথমে কেউ মুখ খুলতে চাননি। এক পর্যায়ে বললেন, আপনারা যা শুনেছেন, আমরাও তাই শুনেছি।

অন্ত:সত্ত্বার বিষয়টি চেপে গিয়ে তারা বলেন, আমরা ঘরের মধ্যে টের পাইনি। আপনাদের কে বললো? স্থানীয়দের মধ্যে অনেকে এগিয়ে আসলেন। কেউ নাম বলতে না চাইলেও অকপটে বলেন, দীর্ঘদিন ধরে ধর্ষণের ফলে শিশুটি অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। ফতেপুর মোড়ে আসলে অনেকেই বলেছেন, ওই শিশুর সাথে বায়েজিদের সম্পর্ক ছিল। যার কারণে শিশুটি অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। পরে লোকজনের চাপের কারণে তার ছেলে শিশুটিকে বিয়ে করতে বাধ্য হয়।

প্রকাশ না করার শর্তে কাবিন নামার একজন সাক্ষি বলেন, যশোর শহরের সিভিল কোর্টের মোড়ে হোসেন কাজী এ বিয়ে পড়িয়েছেন। কাবিন নামায় মেয়ের ১৮ বছর দেখানো হয়েছে। কাজী হোসেন আলীর বিয়ে পড়ানোর কথা অস্বীকার করে বলেন, আমাকে জানানো হয়েছিল। কিন্তু নাবালক হওয়ায় আমি যায়নি। স্থানীয়দের অভিযোগের মতে রেজাউলকে বাঁচানো এবং নাবালিকাকে বিয়ে দেয়ার মূল হোতা স্থানীয় মেম্বর তবিবর রহমান। তাকে দুদিন ধরে খোঁজার পর মোবাইল ফোন রিসিভ করেন। তিনি এরকম কোন সংবাদ জানেন না বলে দাবি করেন, স্থানীয়রা আমাকে ফাঁসানোর জন্য অপপ্রচার করছেন।

ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিয়ের পর আমি বিষয়টি শুনেছি। তারা এলাকা ছেড়ে পালিয়েছে এমন সংবাদও আমার আছে এসেছে। তবে কেউ অভিযোগ না করায় কোন ব্যবস্থা নিতে পারিনি।


এ ক্যটাগরির আরো খবর..