× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

কমলগঞ্জে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

মাহমুদ খান,নিজস্ব প্রতিনিধি(মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে বাঙালি ঐহিত্যের চিরন্তন সংস্কৃতিকে ধারণ করে বাংলা নববর্ষ-১৪২৬ কে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঙালির এ সার্বজনীন আনন্দ উৎসব বাংলা নববর্ষকে বরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা বৈশাখ প্রতি বছরের মতো এবার বর্ণাঢ্য আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র ও নানা জাতের স্টলের সমাহারে বৈশাখী মেলা আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।


এ ক্যটাগরির আরো খবর..