× Banner
সর্বশেষ
মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’ ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ

ঝিনাইদহে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ: ঝিনাইদহে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাদেকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত প্রমুখ।

বুধবার থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে সেবা ক্যাম্প চলবে। এছাড়াও ভূমি অধিকার সচেতনতা ও ই-নামজারি বিষয়ক নানা প্রচারণা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..