× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

চট্টগ্রামে বিমানের টয়লেট থেকে ২০০ সোনার বার উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমাণ বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ২০০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের বাজার দাম প্রায় ১২ কোটি টাকা।

আজ সোমবার সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৩ কেজি ৪০০ গ্রাম বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মারুফুর রহমান।

তিনি জানান, বিমানের টয়লেট থেকে কালো স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এজন্য সন্দেহভাজন দুই কর্মীকে আটক করা হয়েছে।

বাংলাদেশে বিমানের বিজি-১২৮ ফ্লাইটটি সকাল ৬টা পাঁচ মিনিটে আবুধাবি থেকে চট্টগ্রামে আসে। এরপর গোপন সূত্রে স্বর্ণের চালান আসার খবর পেয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর স্বর্ণগুলো উদ্ধার করে।

তল্লাশিতে বিমানের সামনের দিকে দুইটি টয়লেটে বিশেষ কৌশলে রাখা ১২টি প্যাকেটে ২০০টি স্বর্ণের বারের সন্ধান পান গোয়েন্দারা।

এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনকে আটক করেছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজন ক্লিনার এবং অন্যজন টেকনিশিয়ান হিসেবে বিমানবন্দরে কর্মরত।


এ ক্যটাগরির আরো খবর..