× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতকের গোবিন্দগঞ্জে হস্তশিল্প মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১২জন আহত হয়েছে। গত শুক্রবার রাত ৯টায় ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত জাকির হোসেন ও সুজন মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হস্তশিল্প মেলায় গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের দিগলী-চাকলপাড়া গ্রামের পারভেজ আহমদের সাথে রামপুর গ্রামের ইমন মিয়ার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে কিছু সময় পরই দুই গ্রামের লোকজন ইট-পাঠকেল নিয়ে ট্রাফিক পয়েন্ট সংলগ্ন সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের অন্তত ১২জন আহত হলে ২জনকে সিলেট ও অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের কারনে প্রায় আধঘন্টা ছাতক-সিলেট ও সিলেট-সুনামগঞ্জ সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মুরব্বীদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় মুরব্বীরা বিষয়টি আপোষ-নিস্পত্তির চেষ্টা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..