× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বৈসাবি ঘিরে কোমর তাঁতে ব্যস্ততা

admin
হালনাগাদ: শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

পাহাড়ের অন্যতম সামাজিক উৎসব বৈসাবি আবার দোরগোড়ায়। এই উৎসবে পাহাড়ি নারীদের ঐতিহ্যবাহী পোশাক বোনা হয় কোমর তাঁতে। এই পোশাক পাহাড়ের সব জনগোষ্ঠীর নারীরা পরেন। চাকমাদের কাছে এটি পিনন-হাদি আর ত্রিপুরাদের কাছে রিনাই-রিসা নামে পরিচিত। সারা বছর অন্য ধরনের পোশাক পরলেও বৈসাবি উপলক্ষে পাহাড়ি নারীদের পছন্দের তালিকায় প্রথমে থাকে এই পোশাক।

একসময় হাতেগোনা কয়েকটি রঙের সুতা দিয়ে পিনন-হাদি তৈরি হতো। তবে বর্তমানে বিভিন্ন রঙের সুতা ব্যবহৃত হচ্ছে। অনেকে নিজেদের মনের মতো নকশা করছেন।

কদিন বাদেই বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু (বৈসাবি) উৎসব। পাহাড়ের প্রধান এই উৎসবকে ঘিরে শেষ মুহূর্তে তাঁতশিল্পীদের ব্যস্ততা বেড়েছে। কোমর তাঁতে দিন-রাত কাজ করে উৎসবের আগেই পোশাকটি প্রিয়জন কিংবা ক্রেতার হাতে তুলে দিতে চান তাঁরা।

বৈসাবি এলেই পাড়ায় পাড়ায় কোমর তাঁতের ছন্দময় শব্দ শোনা যায়। কোমর তাঁতে নিজেদের ও পরিবারের সদস্যদের জন্য পোশাক তৈরির রীতি চলছে যুগ যুগ ধরে। আবার এর পাশাপাশি কেউ কেউ বিক্রির জন্যও পিনন-হাদি-রিনাই বুনছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি শহরের মধুপুর এলাকায় এক তাঁতে দুটি রিনাই বুনছিলেন অনিকা ত্রিপুরা (২২)। তিনি বলেন, নিজেদের পছন্দ অনুযায়ী নকশা দিয়ে দুই সপ্তাহ ধরে তিনি এক তাঁতে দুটি রিনাই বুনছেন। তাঁর ও প্রতিবেশী এক খালার জন্য। এখন উৎসবের আগেই দ্রুত কাজ শেষ করতে হবে। এ জন্য রাত–দিন কাজ করছেন তিনি।

পানছড়ির পুজগাং এলাকার সমরিকা চাকমা (৩১) বলেন, ‘সারা বছর কষ্ট করে কোমর তাঁতে পিনন-হাদি তৈরি করি। তখন অনেক সময় ন্যায্য দামও পাই না। বছরের এই সময়ে প্রচুর চাহিদা থাকে। অনেকে আগে থেকে নিজেদের পছন্দ অনুযায়ী নকশা দিয়ে যায়। তাই রাত-দিন খেটে তৈরি করছি কিছু লাভের আশায়।’


এ ক্যটাগরির আরো খবর..