× Banner
সর্বশেষ
স্বাস্থ্যপ্রযুক্তির নতুন যুগের সূচনায় ICATH-LMIC 2026 উদ্বোধন প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে সংহতি পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে – তথ্যমন্ত্রী নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩২৪ করেও হারলো মোহামেডান

admin
হালনাগাদ: শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

ঢাকা প্রিমিয়ার লীগে বড় পুঁজি নিয়ে এবার হার দেখলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল মোহামেডানের বিপক্ষে ৩২৪ রান তাড়া করে জয় পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব।  চলতি ঢাকা লীগে এর আগে ৩৩০ রানের পুঁজি নিয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে হার দেখে ব্রাদার্স ইউনিয়ন।

বল হাতে ৪৬ রানে ৫ উইকেট, ব্যাট হাতে ১৯ বলে ৩৪। ডানহাতি পেসার দেলোয়ার হোসেনের অলরাউন্ডিং পারফরমেন্সে গতকাল ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩২৪ রান তাড়া করে ২ উইকেটে জিতলো শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আর দেলোয়ার পেলেন ম্যাচসেরার পুরস্কার। এই জয়ে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এলো শাইনপুকুর। সমান ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে থাকা মোহামেডানের সংগ্রহ ৮ পয়েন্ট।

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে ১১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে শাইনপুকুর। এরপর ষষ্ঠ উইকেটে ১১৭ রানের জুটি গড়েন আফিফ হোসেন-অমিত হাসান।


এ ক্যটাগরির আরো খবর..