× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের নজির

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড করতে চলেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী ম্যাককেনজি বেজোস। সাড়ে তিন হাজার কোটি ডলারের বিনিময়ে ডিভোর্সে তারা সম্মত হয়েছেন। খবর বিবিসির।

বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ডিভোর্স চুক্তি অনুসারে, অ্যামাজনের ৪ শতাংশ শেয়ারের মালিকানা পাবেন ম্যাককেনজি। কিন্তু পরিচালনা পর্ষদে তার ভোট দেওয়ার অধিকার পাবেন জেফ। এর আগে অ্যামাজনের ১৬.৩ শতাংশের মালিকানা ছিল জেফের।

এক টুইট বার্তায় ম্যাককেনজি বলেছেন, ডিভোর্সের প্রক্রিয়া শেষ করতে পেরে তিনি কৃতজ্ঞ। পুরো বিসয়টি একসঙ্গে করতে পেরে খুশি বলে জানান তিনি।

এদিকে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, ফক্স টিভির সাবেক উপস্থাপিকা লরেন সানচেজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বেজস জেফ।

এর আগে সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের রেকর্ড ছিল আর্ট ডিলার অ্যালেক উয়াইল্ডেন্সটেইন ও তার স্ত্রী জোসেলিন উয়াইল্ডেন্সটেইনের। ১৯৯৯ সালে ৩৮০ কোটি ডলারের (বর্তমান সময়ে যার মূল্য ৫৭০ কোটি ডলার) বিনিময়ে তাদের ডিভোর্স হয়।


এ ক্যটাগরির আরো খবর..