× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ডুমাইন বিলের পাকা সড়কের ধ্বস, যাতায়াত ও যানবাহন চলাচলের অযোগ্য

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মার্চ, ২০১৯

মধুখালী প্রতিনিধি ঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পতেঙ্গা বিলের পাকা সড়কের ধস এবং মানুষের যাতায়াত ও যানবাহন চলাচলে একেবারে অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ শোনা যায়।

সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কটি দেবে এবং ভেঙ্গে গেছে। ফলে এই রাস্তা দিয়ে মানুষ মাঠ থেকে ঘোড়ার ও গরুর গাড়ীতে করে ফসলাদি আনতে পারছেনা। আরও জানা যায় আবার ভারী যানবাহন চলাচল করার কারনে এবং সড়কের দুইধারের জমিতে পুখুর কাটার কারনে অচিরে রাস্তায় ধস নেমে এসেছে। আবার প্রায় প্রায় দেখা যায় এই ভাঙ্গা জায়গায় বোঝাই করা ট্র্যাকের ধস নেমে আসে। তাছাড়া মনে হয় রাস্তার ধারন ক্ষমতার চেয়ে কম । যার কারনে বালি ভর্তি ভারী যানবাহন চলাচল করার কারনে রাস্তার এই সমস্যা।

এ ব্যপারে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) এবং ডুমাইন এলাকাবাসী জানান এই রাস্তা দিয়ে ভারী যানবাহন ও রাস্তার ধারে পুখুর কাটার কারনে রাস্তা জায়গা জায়গায় ধস নেমেছে। তাই সামনে ঝড়বৃষ্টি মাস আসছে যে কোন মূহুর্তে ভারী বর্ষন হলে পতেঙ্গা বিলের রাস্তা একেবারে চলাচল করার অকেজো হয়ে পড়বে তখন মানুষের বিপদের সীমা থাকবে না। তাই সচেতন নাগরিকের দাবী এই পতেঙ্গা বিলের রাস্তা মেরামত করার ব্যবস্থা এবং ভারী যানবাহন চলাচল বন্দ করার জন্য রাস্তা মেরামত ও নির্মান অধিদপ্তরের নিকট দাবী জানান ।


এ ক্যটাগরির আরো খবর..