× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

বাস কাউন্টারে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের যশোদা পরিবহন নামের বাস কাউন্টারে ভারতগামী এক তরুণীকে তিন দিন ধরে আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে গণধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ। তার বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায় বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাটগ্রামের বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গেল তিন দিন আগে ভারত যাওয়ার উদ্দেশে শেরপুর থেকে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে আসে ওই নারী। এরপর ইমিগ্রেশনে তার কাগজপত্র প্রস্তুত করে দেয়ার নামে ওই কাউন্টারের একটি কক্ষে তাকে আটকে রাখা হয়। পরে রাতে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ কয়েকজন। সেখানে টানা তিন দিন গণধর্ষণের শিকার হন ওই নারী। এই অবস্থায় বৃস্পতিবার সকালে খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রেজাউল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তবে সে স্বেচ্ছাসেবক লীগ নেতা কিনা তা আমি বলতে পারব না।

ওসি আরও বলেন, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..