× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

দুর্ঘটনার কারণ হলে পথচারীকেও আটক করুন: ডিএমপি কমিশনার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

পিঠ দেয়ালে ঠেকে গেছে আমাদের ট্রাফিক পুলিশের। দুর্ঘটনা ঘটলে আমরা (পুলিশ) কাঠগড়ায় দাঁড়িয়ে যাই, কিন্তু জবাব দিতে পারি না।দুর্ঘটনা ঘটানোয় বাস আটক করা হয়, তেমনি দুর্ঘটনার কারণ হলে পথচারীকেও আটক করুন। বললেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে শৃঙ্খলা ও ট্রাফিক বিষয়ক সচেতনতা বিষয়তক এক মতবিনিময়সভায় তিনি একথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ট্রাফিক ব্যবস্থার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতেই হবে। বারবার বলছি, কাজ হচ্ছে না। এখন কঠোরভাবে আইনি প্রয়োগে যেতে হবে। সড়কে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালে পথচারীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন,দুর্ঘটনার কারণ হলে পথচারীকেও আটক করুন। তাকে আটক করে মিডিয়াকে দেখান, দেশের মানুষকে দেখান যে, জীবনের ঝুঁকি নিয়ে, ফুটওভার ব্রিজ ব্যবহার না করে, জেব্রা ক্রসিং ব্যবহার না করেই রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে।

সময় তিনি দুইদিন আগে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা নিয়েও কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরারকে চাপা দেয়া বাসটির রুট পারমিট ছিল না। এ বাসের বিরুদ্ধে ২৭টি মামলা ছিল।

রাজধানী ঢাকায় পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে পুলিশ ব্যর্থ হয়েছে বলেও স্বীকার করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..