× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের করুন মৃত্যু ॥ আহত ৩

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ মার্চ, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে॥ নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর-ইনাতগঞ্জ সড়কের জিয়াপুর নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী সিএনজি দাড়িয়ে থাকা মাইক্রোবাসকে সামনে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে খোবাজ মিয়া(৬৫) নামে এক বৃদ্ধ সিএনজির যাত্রীর করুন মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ ৩ জন। গুরুতর অবস্থায় দুই যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার সৈয়দপুর-ইনাতগঞ্জ সড়কের জিয়াপুর নামকস্থানে এঘটনা ঘটে। নিহত খোবাজ মিয়া(৬৫) উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত সময় উপজেলার সৈয়দপুর থেকে ইনাতগঞ্জ যাওয়ার পথিমধ্যে জিয়াপুর নামকস্থানে পৌছামাত্রই যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে দাড়িঁয়ে থাকা একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয় । এসময় ঘটনাস্থলেই খোবাজ মিয়া(৬৫) নিহত হন।

সেসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় আউশকান্দি অরবিট প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে শাহিন মিয়া(৪০) সহ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..