× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

মালবাহী ট্রেন লাইনচ্যূত হয়ে কঙ্গোতে নিহত ২৪

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ মার্চ, ২০১৯

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যূত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ৩১ জন। দেশটির পুলিশ ও হাসপাতাল সূত্র এই তথ্য জানানো হয়। খবর এএফপি’র।

মধ্য আফ্রিকার এ দেশের কাসাই প্রদেশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কাসাইয়ের প্রধান শহর কানাঙ্গা ১৪০ কিলোমিটার উত্তরে বানা লাকায় রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আমরা ইতিমধ্যে ২৪ জনের লাশ উদ্ধার করেছি। এদের বেশির ভাগই শিশু। এ সংখ্যা আরো বাড়তে পারে কারণ ট্রেনটি কয়েকটি বগি এখনো উল্টে রয়েছে।’

ঘটনাস্থলে থাকা সূত্র জানায়, ট্রেনটি মালবাহী হওয়ায় যাত্রীদের অধিকাংশ এতে লুকিয়ে উঠে।

লুয়েম্বি নদীর ওপর নির্মিত সেতুর উপর ট্রেনটি লাইনচ্যূত হওয়ায় এর বেশ কয়েকটি বগি পানিতে পড়ে যায়। ট্রেনটির আরো পাঁচটি বগি এখনো উল্টানো অবস্থায় রয়েছে। হতাহতদের পার্শ্ববর্তী হাসপতালে নেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..