× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মোরেলগঞ্জে চাঞ্চল্যকর শিশু চুরির ৬ দিন পর লাশ উদ্ধার,মূলহোতা সহ আটক ৬

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার: বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে জানালার গ্রিল খুলে মা-বাবার কোল হতে আড়াই মাসের অসুস্থ শিশু আব্দুল্লাহ চুরি হওয়ার ৬ দিন পর রোববার দুপুরে লাশ উদ্ধার করেছে পুলিশ। আটক এ চক্রের মূল হোতা হৃদয় চাপরাশীর (২২) স্বীকারোক্তি মতে বাগেরহাট ও মোরেলগঞ্জ থানা পুলিশ বিশারীঘাটা গ্রামের রহমান শিকারীর মৎস্য ঘেরের একটি পায়খানার ভিতর থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক হৃদয় চাপরাশি শিশু চুরি ও হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। হৃদয়ের স্বীকারোক্তি অনুযায়ী সোহাগ হাওলাদারের বাড়ির সন্নিকটে একই গ্রামের রহমান শিকারীর মৎস্য ঘেরের পায়খানার ভিতর থেকে গামছা পেছানো শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল মো.রিয়াজুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজবাহ উদ্দিন, থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম , ডিবি পুলিশ পরিদর্শক রেজাউল করিম সহ মোরেলগঞ্জ থানা ও জেলা ডিবি পুলিশের বিশাল টিম উপস্থিত ছিলেন।

দলিল লেখক সোহাগ হাওলাদারের পুত্র আব্দুল্লাহকে রবিবার দিবাগত রাত ৩ টার দিকে জানালার গ্রিল খুলে ঘুমন্ত মা-বাবার বিছানা থেকে একটি মোবাইল ফোন সহ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মোবাইল ফোনে দশ লাখ টাকা মুক্তিপন দাবি করে। ঘটনার পর থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ, বাগেরহাট পিবিআই ও ডিবি পুলিশের কয়েকটি টিম শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে।

১৬ মার্চ শিশু চুরির মূল হোতা হৃদয় চাপরাশীকে ঢাকার কল্যানপুর থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ । এ ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে হৃদয়ের মা নাছিমা বেগম(৫২) ও বোন আবির আক্তার(১৪), হৃদয়ের চাচাতো ভাই সোবাহান চাপরাশীর ছেলে মহিউদ্দিন চাপরাশী(৩৫) ও রশিদ চাপরাশীর ছেলে ফায়জুল চাপরাশীকে(২৫) সহ ৬ জনকে আটক করে।

সেইসাথে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে হৃদয় চাপরাশীর সুসজ্জিত কক্ষের মাটি খুড়ে চেতনা নাশক স্প্রে, গ্যাস কাটার, বিভিন্ন ধরনের ওষুধ, গ্যাস পাইপ, গ্যাস সিলিন্ডারসহ দুর্ধর্ষ চুরির কাজে ব্যবহৃত অনেক মালামাল উদ্ধার করেছে। আটক হৃদয় চাপরাশি সহ জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে হৃদয়ের আত্মীয় স্বজন সহ এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..