× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে ভাইরাল শিশুর ছড়ানো মিথ্যাচারে অস্বস্তিতে জামায়াত-বিএনপি ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে -খোকন তালুকদার  কালকিনিতে বিএনপি নেতা মামুন বেপারীর পথসভা অনুষ্ঠিত কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে আগৈলঝাড়ায় নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সঠিক নয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ধানের শীষের প্রার্থী ও তার সমর্থকদের কারণ দর্শনোর নোটিশ প্রকৃত জনকল্যাণমূলক সরকার গঠন করা হবে -তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর নির্বাচন প্রস্তুতির শেষ ধাপ পর্যবেক্ষণের জন্য ঢাকায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান নির্বাচনের প্রস্তুত্তি সম্পন্ন, সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন -ইসি আনোয়ারুল

মবিলের মতো পোড়া তেল দিয়ে ভাজা হয় ফুচকা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মাটিয়া মসজিদ এলাকায় পোড়া তেল দিয়ে ফুচকা ভাজার অপরাধে কারখানা মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রায় ২০ লিটার পোড়া তেল নষ্ট করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মো. রুহুল আমিন  বলেন, ভেজালবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে হাটহাজারী পৌরসভার একটি ফুচকা ও পাপড়ি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দেখা যায় নোংরা পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর দুই সপ্তাহ আগের পোড়া তেল দিয়ে ফুচকা তৈরি করা হচ্ছে। পোড়া তেলগুলো দেখতে প্রায় মবিলের মতো। এ সময় পোড়া কারখানা মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

রুহুল আমিন আরও জানিয়েছেন, ফুচকা ভাজার পর ফুলে থাকার জন্যই এসব ব্যবহার অনুপযোগী তেল ব্যবহার করা হয় বলে কারখানা মালিকরা স্বীকার করেছেন। যেহেতু পোড়া তেল মানবদেহের জন্য ক্ষতিকর তাই ওই কারখানার প্রায় ২০ লিটার পোড়া তেল নষ্ট করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..