× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নিউজিল্যান্ডের হামলায় তিন বাংলাদেশীসহ নিহত ৪৯

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে হামলায় তিন বাংলাদেশিসহ নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছে। এছাড়া কয়েকজন বাংলাদেশিসহ ৪৮ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার দুপুর একটা ৪০ মিনিটের দিকে শুরু হওয়া এই হামলার ঘটনায় বাংলাদেশি হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনস্যুল শফিকুর রহমান ভুইয়া।

তিনি সংবাদ সংস্থা ইউএনবি’কে বলেন, নিহত বাংলাদেশিদের মধ্যে দুজন হলেন লিংকন ইউনিভার্সিটির শিক্ষক ড. আবদুস সামাদ ও তার স্ত্রী। তৃতীয় জন হলেন হোসনে আরা। কয়েকজন বাংলাদেশিও এই হামলায় আহত হয়েছেন।

এদিকে পুলিশ কমিশনার মাইক বুশের বরাত দিয়ে মসজিদ আল নূর এবং লিনউড মসজিদে হামলার ঘটনায় মোট হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় নিউজ ওয়েবসাইট স্টাফ। মাইক বুশ জানান, নিহতদের মধ্যে আল নূরে ৪১ জন, লিনউডে সাতজন এবং ক্রাইস্টচার্চ হসপিটালে একজন মারা গেছেন।

ক্যান্টারবারি ডিস্ট্রিক্ট হেলথ বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড মিটেসের বরাত দিয়ে ওয়েবসাইটটি জানায়, গুলিবিদ্ধ ৪৮ জনকে ক্রাইস্টচার্চ হসপিটালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য আহতদেরকে শহরের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়েছে।

এই ঘটনায় ২৮ বছর বয়সী এক তরুণকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং শনিবার তাকে ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মাইক বুশ। এছাড়া দুজন পুলিশের হেফাজতে আছেন বলে জানান তিনি।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এটিকে ‘সন্ত্রাসী’ হামলা উল্লেখ করে বলেন, হামলাটি পরিকল্পিত। হামলাকারীরা চরমপন্থি মতাদর্শে বিশ্বাসী। নিউজিল্যান্ডে কেন পৃথিবীর কোথাও তাদের জায়গা হওয়া উচিত নয়। সার্বিক পরিস্থিতি তদন্তে যৌথ তদন্ত দল মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..