× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

নিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় নিহত ২৭

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে জুম’আর নামাজে দুজন বন্দুকধারীর হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ ওই হামলার ঘটনায় ‘বেশ কয়েকজন হতাহত’ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেছেন, ওই হামলার পর একজন ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তবে তিনি বিশ্বাস করেন ওই হামলার সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে।

নিউজিল্যান্ডের স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে এবং পাশেই লিনউড মসজিদেও হামলার ঘটনা ঘটে। এসময় সরাসরি সম্প্রচারে একজন বন্দুকধারীকে গুলি করতে দেখা যায়। খবরে বলা হচ্ছে, হামলাকারী ব্যক্তি মসজিদে হামলার আগে ফেসবুকে ব্যাপক হত্যাকাণ্ডের পোস্ট দিয়েছিলেন। ওই হামলাকারীদের একজন অস্ট্রেলিয়ান বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ওটাগো ডেইলি টাইমস। তারা জানাচ্ছে, হামলার আগে ওই ব্যক্তি তার উদ্দেশ্য বর্ণনা করে ৩৭ পাতার ঘোষণাপত্র লিখেছে।

 এদিকে এই হামলার ঘটনার হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর আগে স্থানীয় গণমাধ্যম জানায়, হামলার শিকার হওয়া আল নূর মসজিদে জুম’আর নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ দলে খেলোয়াড়রা। তবে তারা যখন মসজিদে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন একজন মহিলা তাদের মসজিদের ভেতরে বন্দুকধারীদের অবস্থানের কথা জানায়। পরে বাংলাদেশের খেলোয়াড়রা একটি বাসের ভেতরে এসে মেঝেতে শুয়ে পড়ে। উল্লেখ্য, আগামীকাল ক্রাইস্টচার্চের হ্যাগলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা রয়েছে বাংলাদেশের।


এ ক্যটাগরির আরো খবর..