× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কুদ্দুস বয়াতি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০১৯

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের লোকগীতির জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি। সম্প্রতি খাদ্যনালীর সমস্যায় আক্রান্ত হওয়ায় তাকে মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। কুদ্দুস বয়াতিকে হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে ইলিয়াস।

তিনি জানান, ‘গত ৭ থেকে ৮ দিন ধরে একবারে কিছুই খেতে পারছিলেন না আব্বা। দুইদিন আগে আব্বা গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করাই। এখন এই হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তিনি’।

বেশ কিছুদিন ধরেই খাদ্যনালীর বিভিন্ন সমস্যায় ভুগছেন জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতি। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহের এম এ আজিজ নামের এক ব্যক্তির সহযোগীতায় তাকে মহাখালির হাসপাতালে ভর্তি করা হয়। শীঘ্রই উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে কিংবা সিঙ্গাপুরে নেওয়া হতে পারে বলে জানান ইলিয়াস।

এর আগে গত বছরের নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ টাকা অনুদান পেয়েছিলেন কুদ্দুস বয়াতি। সে সময় তার সঙ্গে সরকারি অনুদান পেয়েছিলেন প্রবীর মিত্র ও নায়িকা নূতন।


এ ক্যটাগরির আরো খবর..