× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

বরাদ্ধকৃত প্রতীকগুলো নারীদের জন্য অপমানজনক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আসন্ন পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিল পদের প্রার্থীদের জন্যে নির্ধারিত প্রতীকসমূহ খুব অপমানজনক বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার সকালে মহিলা বিষয়ক অধিদফতরে আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নারী আজ চুড়ি পরে গৃহের অভ্যন্তরে বন্দি নয়। নারীরা আজ বিমান চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, রাইফেল, স্টেনগান চালাচ্ছে। নারীর প্রতীক শুধুমাত্র চুড়ি, পাটাপুতা ও হাড়ি পাতিল নয়। নারী এখন সব কিছুর প্রতীক। নারীর প্রার্থীদের প্রতীক চুড়ি না হয়ে বিমান হলো না কেন?

প্রতিমন্ত্রী বলেন, অতীতেও নারী প্রার্থীদের এই রকমের বিব্রতকর প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ প্রদান করেছে যার প্রতিবাদও হয়েছে। তারপরও নির্বাচন কমিশনের এই রকমের দায়িত্বহীনতা দুঃখজনক।

প্রতিমন্ত্রী একজন নারীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রদানের জন্য আহ্বান জানান। তিনি বলেন, কমিশনার নারী হলে এই সমস্ত স্পর্শকাতর বিষয়গুলি খেয়াল রাখতে পারবে।

সমাবেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি বলেন, নারীকে সাহসী হতে হবে, কোনো ভাবে পিছপা হওয়া যাবেনা। তিনি নারী নির্যাতন প্রতিরোধে নারীর পাশাপাশি পুরুষের সহযোগিতা প্রত্যাশা করেন।

রাজধানীর ইস্কাটনের মহিলা ভবনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি জাতীয় যাদুঘরের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এছাড়া র‌্যালিতে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক এবিএম জাকির হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..