মাটিতে মায়ের নিথর দেহ। পাশে বসে বছর দুয়েকের এক খুদে মেয়ে। মাকে বারবার ডাকছে। তবুও সাড়া মিলছে না। মায়ের সাড়া না পেয়ে কাঁদতে শুরু করে সে। শিশুকন্যার কান্নার শব্দেই ছুটে এলেন প্রতিবেশীরা। আগ্রার শাহগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতিবেশীরা জানান, ওই মহিলা বিবাহিত। একটি ভাড়া ফ্ল্যাটে ছোট শিশু কন্যা আর নিজের প্রেমিকের সঙ্গেই থাকতেন তিনি। গত আড়াই বছর ধরে বছর তিরিশের এই বিবাহিতা তরুণী লিভ ইন সম্পর্কে ছিলেন এক যুবকের।