× Banner
সর্বশেষ
নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

সীমানা নিয়ে বিরোধে নজিপুর পৌর মেয়রকে লাঞ্ছিত করার অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

মো.আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় বৃহস্পতিবার সকালে সীমানা নিয়ে বিরোধের জের ধরে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পত্নীতলা থানা পুলিশ জয়নাল আবেদনী বাবু (৫০) নামে এক ইট ভাটা ম্যানেজারকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নজিপুর পৌর এলাকার ঠুকনীপাড়া মোড়ে ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জাহাঙ্গীর আলমের ভাড়া নেওয়া জায়গায় হোটেল ব্যবসায়ী আমিনুল ইসলাম রাস্তার পাশে প্রাচীর তুলছিল।

বৃহস্পতিবার পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী ঘটনাস্থলে গেলে এইচ,এম কোঃ লিমিটেড নামক ইট ভাটার ম্যানেজার জয়নাল আবেদীন বাবুর সাথে পৌর মেয়রের বাকবিতন্ডা শুরু হয় এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। বিষয়টি অবগত হওয়ার পর পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নাল আবেদীন বাবুকে নিরাপত্তা হেফাজতের নামে তুলে নিয়ে আসে।

এ বিষয়ে পৌর মেয়র রেজাউল কবীর চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..