× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

ওবায়দুল কাদেরের কিডনিতে সমস্যা ধরা পড়েছে তবে অবস্থা উন্নতির দিকে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা আগের চেয়ে ভালো বলে জানা গেছে। তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন কাদেরের সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসের রিজভী।

বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান জানান, সিঙ্গাপুরে নেয়ার পরই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ সময় ওবায়দুল কাদেরর রক্তচাপ স্বাভাবিক ছিল এবং শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। সেখানকার চিকিৎসকরা আশা করছেন তিনি আস্তে আস্তে সেরে উঠবেন।

‘ওবায়দুল কাদেরের কিডনিতেও সমস্যা ধরা পড়েছে। এ ছাড়া তার শরীরে ইনফেকশনও (সংক্রমণ) রয়েছে। তবে এসব রোগ জটিল পর্যায়ে নেই। কিডনির ডায়ালাইসিস করা লাগবে না।’ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে মঙ্গলবার সকালে এসব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর পৌঁছায় এবং ৮টা ৫০ মিনিটে ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেয়ার পরই তাৎক্ষণিক চিকিৎসা শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

হাসপাতালটির ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল ডাক্তার ফিলিপ কোহর তত্ত্বাবধানে ৩০০৮ নম্বর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তাকে ভর্তি করা হয়।

স্ত্রী ইসরাতুন্নেসা কাদের এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা থেকেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক একটি এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় অবস্থান করছিলেন। গতকাল সোমবার দুপুরে আসেন খ্যাতিমান হৃদেরাগ বিশেষজ্ঞ ভারতের দেবী শেঠি। তিনিও বিশেষ বিমানে করে উড়ে এসে ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান এবং তার মতামত জানান। পরিবারের সদস্য ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে দেবী শেঠির পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..