× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় ৭জন আহত

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ মার্চ, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় বেড়াতে এসে মনসা মন্দিরে পূজা দিতে যাওয়ার পথে ইজিবাইক উল্টে চালকসহ ৭জন আহত হয়েছে। একজনকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে বাকীদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামের প্রয়াত প্রিয়লাল দত্তের শ্রাদ্ধনুষ্ঠানে বেড়াতে আসা বরগুনা জেলার দক্ষিণ মনসাতলী গ্রামের আত্মীয়রা।

শনিবার সন্ধ্যায় গৈলা মনসা মন্দিরে ইজিবাই নিয়ে পূজা দিতে আসছিলেন তারা। গৈলা ইউনিয়নের টেমার এলাকার ইউপি সদস্য চাঁন সেরনিয়াবাতের ঘেরের পাশে রাস্তার মোড় ঘুরতে গিয়ে ইজিবাইক উল্টে রাস্তার খাঁদে পরে যায়।

এসময় ইজিবাইকের যাত্রী বরগুনা জেলার গাববাড়িয়া গ্রামের বিমল সরকারের মেয়ে ইতি সরকার (১২), দক্ষিণ মনসাতলী গ্রামের পরিতোষের ছেলে সেীরভ (১২), একই গ্রামের বিমল সরকারের স্ত্রী দিমিনা সরকার (৫০), পরিতোষ সরকারের স্ত্রী নমিতা সরকার (৩৫), পবিত্র সরকারের স্ত্রী পপি সরকার (২০) ও উপেন সরকারের স্ত্রী শিখা রানী সরকার (৪০) ও চালকসহ ৭জন আহত হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় সৌরভকে বরিশাল শেবাচিম হাসপাতালে ও বাকীদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..