× Banner
সর্বশেষ
বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক জুলাই যোদ্ধাসহ ৩ জনকে রিকশা উপহার প্রধানমন্ত্রীর মানবিক অঙ্গীকারে ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে ড্যাব – ডা. জুবাইদা রহমান জুলাইয়ের শহীদ-আহত ১০ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থান আকস্মিক নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল – স্বরাষ্ট্রমন্ত্রী

সবমিলিয়ে প্রায় ৫০ শতাংশ ভোট কাস্টিং হতে পারে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ নির্বাচন এবং দুই সিটির সম্প্রসারিত অংশের কাউন্সিলর পদে নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়তে পারে। আমরা আশা করছি ঢাকা উত্তর ও দক্ষিণ সবমিলিয়ে প্রায় ৫০ শতাংশ ভোট কাস্টিং হতে পারে।এটা আমরা ধারণা করছি, তবে চূড়ান্ত নয়। বললেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট শেষে ইসির পক্ষ থেকে এ তথ্য জানান সচিব হেলালুদ্দীন আহমদ।

ভোটার উপস্থিতি নিয়ে ইসি সচিব বলেন, যেহেতু এটা উপ নির্বাচন, এর মেয়াদ বছরখানেক এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীও তেমন নেই, তাই স্বাভাবিকভাবেই এ নির্বাচনে ভোটারদের আগ্রহ কম থাকতে পারে। তবে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। কোনো কেন্দ্র স্থগিত হয়নি।

ইসি সচিব বলেন, তবে যেসব ওয়ার্ডে নির্বাচন হয়েছে, সেগুলো প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। ভোটারদেরও উপস্থিতিও বেশ ভালো হয়েছে। এছাড়া পটুয়াখালীর নির্বাচনেও প্রায় ৭০ ভাগ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকা উত্তর সিটিতে মেয়র আনিসুল হকের মৃত্যুতে সেখানে মেয়র পদে উপনির্বাচনে ভোট নেওয়া হয় আজ। আর দুই সিটিতে যোগ হওয়া ১৮টি করে ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হয়। দুটি ক্ষেত্রেই মেয়াদ আছে আর এক বছর।


এ ক্যটাগরির আরো খবর..