× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চগড়ে আনোয়ার সাদাত সম্রাট জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  পঞ্চগড় জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩১৭ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ চশমা প্রতীকে পেয়েছেন ২২৯ ভোট।

আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ছিলেন। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

অন্যান্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন ঘোড়া প্রতীকে পান ৩০টি ভোট। অধ্যক্ষ দেলদার রহমান দিলু আনারস প্রতীকে ১টি এবং প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর স্ত্রী মোছা. জহুরা প্রধান টেবিল ফ্যান প্রতীকে একটি ভোটও পাননি।

পঞ্চগড় জেলার ৫টি উপজেলার ১৫টি কেন্দ্রে বুধবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। জেলার ৫টি উপজেলা পরিষদ, ২টি পৌরসভা (পঞ্চগড় ও বোদা), ৪৩টি ইউনিয়ন পরিষদের ৫৮৩ জন নির্বাচিত জন প্রতিনিধি ভোট প্রদান করেন। এর মধ্যে ছয়টি ভোট নষ্ট হয়।

বৃহস্পতিবার দুপুরে ভোট গণনা শেষে জেলা রিটার্নিং অফিসার ও পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বে-সরকারী ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর পঞ্চগড় জেলা পরিষদের নির্বাচনে মোঃ আমানুল্লাহ বাচ্চু টেবিল ফ্যান প্রতীক নিয়ে ১৩৫ ভোট পেয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২০১৯ সালের ৯ জানুয়ারি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন এবং চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে আইন অনুযায়ী পঞ্চগড় জেলা পরিষদের শুন্য চেয়ারম্যান পদে ২৮ ফেব্রুয়ারি উপ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।


এ ক্যটাগরির আরো খবর..