× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

নির্বাচন উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটিতে ব্যাংক বন্ধ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি) নির্বাচন উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় সব ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া দক্ষিণে ১৮টি ওয়ার্ডেও সাধারণ নির্বাচনী এলাকায়ও ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ঢাকার বাইরে ওই দিন যেসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট এলাকারও ব্যাংক বন্ধ রাখতে হবে। এর বাইরে সব এলাকায় বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক খোলা থাকবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।  বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এ সার্কুলার জারি করেছে। যা বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে নির্বাচনী এলাকায় ২৮ ফেব্রুয়ারি নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকমূহের সব শাখা বন্ধ থাকবে।

সংশ্লিষ্টরা জানান, এ সিদ্ধান্তের ফলে ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল ও সদরঘাট অফিস, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি বন্ধ থাকবে। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছাড়া সব ব্যাংকের প্রধান কার্যালয় ও ঢাকা সিটিতে অবস্থিত সকল শাখা বন্ধ রাখতে হবে।

দেশে কার্যত ৫৮টি ব্যাংকের মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছাড়া সব ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা সিটি করপোরেশন এলাকায় অবস্থিত। এছাড়া ওই দিন নির্বাচনের কারণে বরগুনার আমতলী, ঝিনাইদহের কালীগঞ্জ ও পটুয়াখালী পৌরসভা এলাকায় ব্যাংক বন্ধ রাখতে হবে। এর বাইরে দিনাজপুরের বিরলের তিনটি ইউনিয়ন, চট্টগ্রামের ফটিকছড়ির দু’টি, ময়মনসিংহের নান্দাইলের দু’টি, ফরিদপুরের চাঁদপুর ও মধুখালীর নওয়াপাড়া, শরীয়তপুরের ভেদরগঞ্জের কাচিকাটা, কুমিল্লার বরুড়ার গালিমপুর ইউনিয়ন পরিষদ এলাকায় ভোট উপলক্ষে ব্যাংক শাখা বন্ধ রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর প্রধান কার্যালয় বন্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, বগুড়া ও ময়মনসিংহ অফিস খোলা থাকবে। এছাড়া উল্লেখিত পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বাইরের সব ব্যাংকের আঞ্চলিক কার্যালয় ও শাখা খোলা রাখতে হবে।

অবিলম্বে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে। উল্লেখ্য, ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর এ পদ শূন্য হয়। উত্তরের এ শূন্য পদে দলীয় প্রতীকে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..