× Banner
সর্বশেষ
বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব – শিক্ষামন্ত্রী পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

স্মার্টফোনের একটা প্যারামিটার হল রেডিয়েশন লেভেল

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

ক্যামেরাটা কত মেগাপিক্সেলের, ইন্টারনাল মেমরি কত জিবি বা ব্যাটারি ব্যাকআপ কত ঘণ্টার— স্মার্টফোন কিনতে গিয়ে এই সমস্ত তথ্য নিয়েই সাধারণত আমরা বেশি আগ্রহী থাকি। কিন্তু ফোনের এমন অনেক গুরুত্বপূর্ণ ফিচার থাকে, যে গুলি নিয়ে আমরা চিন্তাভাবনা করি না বললেই চলে। কিন্তু ফোন কেনার পর নিত্যদিনের ব্যবহারে ওই বিষয়গুলির গুরুত্ব অস্বীকার করার উপায় থাকে না।

স্মার্টফোনের সে রকমই একটা প্যারামিটার হল রেডিয়েশন লেভেল। ফোনের মধ্যে থাকা ট্রান্সমিটিং ডিভাইস থেকে সব সময় নির্গত হয় অদৃশ্য রেডিও ফ্রিকোয়েন্সি তরঙ্গ। সেই তরঙ্গ নিঃসরণের হার একটি নির্দিষ্ট মাত্রা অবধি আমাদের শরীরের তেমন ক্ষতি করে না। কিন্তু এই রেডিয়েশন লেভেল মাত্রাতিরিক্ত হলে,  মারাত্মক প্রভাব পড়ে আমাদের শরীরে।

সে জন্য নিজের ফোনে রেডিয়েশনের মাত্রাটা নিরাপদ কিনা সেটা জানাটাও কিন্তু জরুরি। ফোনের রেডিয়েশনের পরিমাপ করা হয় ‘এসএআর ভ্যালু’ দিয়ে। প্রত্যেক সংস্থা ইউজার ম্যানুয়ালে ফোনের  এসএআর ভ্যালু উল্লেখ করে থাকে।

তবে নিজের স্মার্টফোনের মাধ্যমেও জেনে নেওয়া যায় এই এসএআর ভ্যালু। কী ভাবে জানেন? ফোনের ডায়াল প্যাডে গিয়ে ‘*#07#’ টাইপ করুন। তাহলেই আপনার স্ক্রিনে ফুটে উঠবে আপনার ফোনের রেডিয়েশনের মাত্রা।


এ ক্যটাগরির আরো খবর..