× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

মেহেরপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর (২১-০২-১৯) :  মেহেরপুরে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের পাদদেশে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে মেহেরপুর জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

রাত ১২টা ১ মিনিটে মেহেরপুর শহীদ ড. সামুসজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি,পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,ভাষা সৈনিক ইসমাইল হোসেন শ্রদ্ধাঞ্জলি অপর্ন করেন।

এর পর একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, পৌরসভার পক্ষে মেয়র মাহফুজুর রহমান রিটন,মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, জেলা আওয়ামীলীগের পক্ষে সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,আব্দুল হালিম,এ্যাড.মিয়াজান আলীসহ জেলা অওয়ামীলগের অন্যান্য নেতৃবৃন্দ,শহর আওয়ামলীগের পক্ষে সভাপতি এ্যাড.ইয়ারুল ইসলাম,মেহেরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি আলামিন হোসেন ও উপদেষ্টা তুহিন আরন্য,জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে আহবায়ক আরিফুল এনাম বকুল,জেলা যুবলীগের পক্ষে আহবায়ক মাহফুজুর রহমান রিটন,এলজিইডি’র পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী মোঃ আছাদুজ্জামান,মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে নুরুল আহমেদ।

এ ছাড়া সদর থানা যুবলীগ,যুবমহিলা লীগ,জেলা ছাত্রলীগ,সরকারি কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন,বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।


এ ক্যটাগরির আরো খবর..