উত্তম কুমার রায়ঃ দিনাজপুরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধিনে পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম আওতাধীন মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কেন্দ্র পরির্দশনে টাকা না পেয়ে কেন্দ্র বাতিলের অভিযোগ করেছেন ডাবোর দূর্গাপূজা মন্দির জয়নন্দহাট স্কুলের শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষিকা কল্পনা রানী রায়।
তিনি বলেন ডাবোর দূর্গাপূজা মন্দিরে আমি ১ম পর্যায় হতে ৫ম পর্যায় পর্যন্ত প্রকল্পের নিয়ম অনুযায়ী সুনাম অর্জনের সাথে ত্রিশ জন শিশু শিক্ষার্থীকে ধর্ম ভিত্তিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে দ্বায়িত্ব পালন করিয়া আসছি,যা হিন্দু ধর্মীয় শিক্ষার বিশয়ে শিশুদের মাঝে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০১৮ শিক্ষা বর্ষে পরিদর্শন বহিতে পরিদর্শন কালে দিনাজপুর অফিস থেকে মোঃ মেহুরুল ইসলাম নির্দেশে মোটা অংকের টাকা দাবী করে বসে,দাবীকৃত অর্থ না দেওয়ায় কোন কারণ ছাড়াই কেন্দ্র বন্ধ করে বলে জানান।
তিনি আরো বলেন এমন অনেক স্কুল আছে ঠিক মতো পাঠ্যদান হয় না তেমন ছাত্র ছাত্রীও নেই সেই স্কুলগুলোই মুলত অফিসে টাকা দিয়ে হযবরল অবস্থায় চালায়,আর কাহারোল উপজেলার স্কুলগুলোতে তেমন কোন পরিদর্শন করেন না,সারা বছরের হাজিরা বহিতে একদিনে সব সই করে কাগজে কলমে ফর্মুলা মেন্টেনস করে থাকে।।
এ ব্যাপারে কাহারোল উপজেলার মনিটরিং সদস্য রাজেন্দ্র নাথ রায় বলে তিনি কিছুই জানেন না বরং তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু শিক্ষা প্রকল্প অফিসে বেশ কয়েকবার কাহারোল উপজেলার স্কুলগুলোর তালিকা চেয়েছেও তিনি তা পাননি,তাই কোন স্কুলে কি হচ্ছে বা শিশু ছাত্র ছাত্রীদের লেখাপড়া ঠিক মতো হচ্ছে কি না তা আমি কিছুই জানি না।।
অনুসন্ধানের আরো জানা যায় দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের আওতাধীন বিরল উপজেলার বামনগাঁও কালি মন্দির ও শ্রী শ্রী নিতাই গৌর আশ্রম কেন্দ্র দুইটি বন্ধ করা হয়েছে,কি কারণে বন্ধ করা হয়েছে তা বামনগাঁও কালি মন্দিরের শিক্ষিকা অঞ্জলী রানী রায় ও শ্রী শ্রী গৌর নিতাই আশ্রমের শিক্ষক সৌরভ দেব শর্মা তা কিছুই জানেন না বলে জানিয়েছেন। তাদের কাছেও টাকা দাবী করছেন কি না তা জানতে অস্বীকৃতি জানায়।
এব্যাপারে দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু শিক্ষা প্রকল্পের সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন যেই কেন্দ্রে গুলো বন্ধ করা হয়েছে সেই কেন্দ্রগুলোতে শিশু শিক্ষার্থী পরীক্ষার সময় উপস্থিত ছিলেন না আর টাকা নেওয়ার বিষয়টি স্রেফ মিথ্যা গুজব মাত্র।