× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

সালথায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার -১

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯


আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় দু’দল গ্রামবাসির সংঘর্ষে রাসেল শেখ (২৪) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক দুই ইউপি সদস্যসহ ৩৩ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামের ইউপি সদস্য মঞ্জু মাতুব্বরের সাথে সাবেক সদস্য লুৎফর মোল্যার সাথে এলাকার আধিপত্য গ্রাম্য দলাদলী নিয়ে রোববার (১০ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে মঞ্জু মাতুব্বরের সমর্থক রাসেলসহ কয়েকজন স্থানীয় বাজারে চায়ের দোকানে বসে গল্প করছিলো। এ সময় লুৎফর মোল্যার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

খবর পেয়ে মঞ্জু মাতুব্বরের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে বড় বাহিরদিয়া গ্রামের খালেক শেখের পুত্র রাসেল শেখ প্রতিপক্ষের অস্ত্রের কোপে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। এঘটনায় সোমবার নিহতের বড় ভাই জামাল শেখ বাদী হয়ে সাবেক ইউপি সদস্য আলিম মল্লিক ও লুৎফর মোল্যাসহ ৩৩ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-০৪, তারিখ ১১ ফেব্রুয়ারী ২০১৯ইং।

সালথা থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, রাসেল হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..