× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় দুর্ঘটনাকবলিত চলন্ত মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় একটি মাইক্রোবাস সামনে থাকা চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। ধাক্কার পর মাইক্রোবাসের সামনের অংশ কাভার্ডভ্যানের পেছনে আটকে যায়। এসময় কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে টেনে নিজামপুর পর্যন্ত নিয়ে যায়। চলতি পথেই মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চালক ও দুই যাত্রী দগ্ধ হয়ে গাড়ির ভেতরেই মারা যান।

চট্টগ্রাম ফয়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জাগো নিউজকে জানান, খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়া দুই কিশোর রাসেল (১০) ও রনি (১২) কে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মিরসরাই মস্তাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..