× Banner
সর্বশেষ
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

চট্টগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড ১

admin
হালনাগাদ: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের হাটহাজারীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহির আলী এ রায়।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের বলেন, ধর্ষণের পর শিশুটিকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন।

তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ৯ (২) ধারায় তাকে মৃত্যুদণ্ডের সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেন জামাল বর্তমানে কারাগারে আছেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায়।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০০৮ সালের ১৬ মে হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়া শিশুটিকে ওই বাড়ির কৃষিশ্রমিক আমির ধর্ষণ করেন। পরে শিশুটিকে হত্যা করে লাশ খালে ফেলে দেয় আমির। পরদিন শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা আবদুর রহিম বাদি হয়ে আমির হোসেনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা করেন।

পুলিশ ২০০৮ সালের ২৫ অগাস্ট আমিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরের বছরের ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..