× Banner
সর্বশেষ
দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন

admin
হালনাগাদ: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর: সারা দেশের ন্যায় মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মালম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

গতকাল রবিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ,মেহেরপুর সরকারি মহিলা কলেজ, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এদিন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কেএম সোলায়মান প্রদীপ জ্বালিয়ে মহিলা কলেজে স্বরস্বতী পূজা সুচনা করেন।এসময় সেখানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রাফিকুল ইসলাম,শিক্ষক পরিষদের সম্পাদক মুন্শী রাশিদুল হক, ডা.গাজী রহমান প্রমুখ।পরে সেখানে প্রসাদ বিতরণ করা হয়।

এদিকে স্বরস্বতী পূজা উপলক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি এ দিন দুপুরে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সরস্বতি পূজা পরিদর্শন করেন। এসময় তিনি মিষ্টি বিতরণ করেন এবং বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এসময় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণু পদ পাল,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আখতার উপস্থিত ছিলেন। অপরদিকে মেহেরপুর সরকারি কলেজে প্রদীপ জ্বালিয়ে স্বরস্বতী পূজা সুচনা করেন জেলা জজ কোর্টের পি,পি এ্যাড পল্লব ভট্টাচায ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক শ্বাস্বত নিপ্পন,কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সাধারন সম্পাদক মাসুদ রানা সহ ছাত্র-ছাত্রী বৃন্দ। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী স্বরস্বতী পূজা উদযাপন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..