× Banner
সর্বশেষ
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার – শিক্ষামন্ত্রী অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য – মির্জা ফখরুল শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী নতুন পৌরসভা ও উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী চীন সফর শেষে ঢাকায় ফিরেছেন ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ: তথ্যমন্ত্রী

সালথায় গ্রাম দু-দলের সংঘর্ষে ১ জন নিহত: আহত-২০

admin
হালনাগাদ: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রাম দু-দলের সংঘর্ষে রাসেল শেখ (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।

রবিবার সকাল ৮টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামে এঘটনা ঘটে। রাসেল ঐ গ্রামের মৃত আঃ খালেক শেখের ছেলে। এ ঘটনায় উভয় দলের ২০ জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১২জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার গ্রাম্য দলাদলী নিয়ে রবিবার সকালে ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মুঞ্জুর মোল্যার সমর্থকদের সাথে সাবেক ইউপি সদস্য লুৎফর মোল্যার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় দলের সমর্থকরা দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের ১১ রাউন্ড রাবার বুলেট ও ২টি টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় দলের অন্তত ২০জন আহত হয়।

এরমধ্যে মুঞ্জুর মোল্যার সমর্থক রাসেল শেখকে গুরুত্বর আহতবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বাকি আহতদের বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, হাসপাতালে নেওয়ার পথে রাসেল নামে এক যুবক মারা গেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে শটগানের ১১ রাউন্ড রাবার বুলেট ও ২টি টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ১২জনকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..