× Banner
সর্বশেষ
ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ

আমি সাধারন মানুষের সেবায় আজীবন কাজ করে যাব: এমপি মিলাদ গাজী

admin
হালনাগাদ: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ বাহুবল আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন,আমি এমপি নই,এমপি হলেন আমার নির্বাচনী এলাকার জনগন। আমি সাধারন মানুষের সেবায় আজীবন কাজ করে যাব। নবীগঞ্জের ৪ নং দীঘলবাক বাসীর ভালবাসায় আমি সিক্ত। আমি এলাকার সাধারন মানুষের ভাগ্যউন্নয়নে নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই।

তিনি গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ উপজেলার ৪ নং দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সকল সংগঠনের উদ্যোগে রাধাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে দেওয়া গণ সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৪ নং দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সুজাত চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল,দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া।

এতে বক্তব্য রাখেন,আব্দুল খালিক,নিলুফা ইয়াসমিন,শীবলী আহমদ,আওয়ামীলী নেতা সাজ্জাদুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা আওয়মীলীগের প্রচার সম্পাদক মোঃ আব্দুল কাদির,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ,বাদশা মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা পিন্টু রায়,ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..