× Banner
সর্বশেষ
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের

সনাতন ধর্ম শিক্ষায় গীতা বিদ্যা নিকেতন উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টারঃ সনাতন ধর্মের পরম পিতা পরমেশ্বর শ্রীকৃষ্ণের মুখামৃত শ্রীমদ্ভগবদগীতা শিক্ষার উদ্দেশ্যে উদ্বোধন হল গীতা বিদ্যা নিকেতন।

আজ ৯ই ফেব্রুয়ারী ২০১৯ইং, বাংলা ২৬ শে মাঘ ১৪২৫ বঙ্গাব্দ তারিখে বরিশালের গৌরনদী থানার বাটাজোর ইউনিয়নের অধিনস্থ দেওপাড়া গ্রামের বাইচখোলা দূর্গা মন্দির প্রাঙ্গনে এলাকার হিন্দু যুব সমাজ এবং ঢাকাস্থ বিশিষ্ট সমাজ সেবক শ্রী প্রমিথিয়াস চৌধুরী মহাশয়ের সহযোগিতায় সনাতন ধর্মাবলী মানুষের মাঝে গীতা জ্ঞান প্রচার ও প্রসারের লক্ষ্যে “গীতা বিদ্যা নিকেতন” উদ্বোধন করা হয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন-গীতা বিদ্যা নিকেতন এর উপদেষ্টা মন্ডলী বাবু সুকুমার চন্দ্র শিকারী, অসীম বকসী, সুধীর চন্দ্র রায়, নিরেন বেপারী, উজ্জল কুমার সরকার প্রমুখ ব্যক্তিবর্গ।

এছাড়াও কমিটির সভাপতি-শ্রী রতন গাইন সহ-সভাপতি-উজ্জল মন্ডল সম্পাদক-জয়ন্ত হালদার ও অনিমেষ বিশ্বাস প্রচার সম্পাদক-সাগর বাড়ৈ ও সাগর রায় শিক্ষিকা-শ্রীমতি আরতি রানী শিকারী সহ গীতা বিদ্যা নিকেতন এর ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগন। প্রথমে প্রার্থনা দিয়ে শুরু করে বিশ্ব শান্তি কামনার মাধ্যমে শেষ করা হয়। সব শেষে শতাধিক ভক্তের মাঝে প্রসাদ ভোজনের ব্যবস্থা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..