× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

কোটি টাকার ২ কেজি স্বর্ণসহ আটক-১

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯

এম,এ,জলিল বিশেষ প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে আবারো ১ কোটি টাকার ২ কেজি ( ১৭ পিছ) স্বর্ণ সহ সাহাবুদ্দিন নামে একজন অভিনব কায়দায় স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

স্বর্ণ পাচারকারী বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়ার মোবারকের ছেলে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ সময় পুটখালীর মসজিদবাড়ী বিজিবি পোষ্ট থেকে একটি মোটর সাইকেল সহ স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।

২১ বিজিবির অধিনায়ক লে, কর্নেল ইমরান উল্লাহ সরকার পুটখালী ক্যাম্পে সাংবাদিকদের বলেন, নিজস্ব গোয়েন্দা মারফত সংবাদ পেয়ে মসজিদ বাড়ি বিজিবি পোষ্টে অভিযান চালিয়ে সাহাবুদ্দিনকে একটি মোটর সাইকেল সহ আটক করা হয়। পারে তার স্বীকারোক্তি অনুযায়ী মোটর সাইকেলের সেল্প ষ্টার্ট থেকে বিশেষ কায়দায় লোকানো থাকা ১৭ পিছ স্বর্ন উদ্ধার করা হয়।

যার ওজন ১ কেজি ৯শত ৯৯ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মুল্য প্রায় ১ কোটি টাকা বলে তিনি জানান। এই স্বর্ণের মালিক কে এ প্রশ্নে সি ও ইমরান উল্লাহ সরকার বলেন, ধৃত আসামির নিকট থেকে কোন তথ্য পাওয়া যায়নি।

উদ্ধারকৃৃত স্বর্ন মোটর সাইকেল ও আসামিকে স্বর্ণ চোরাচালান মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..