× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষের সাথে শিক্ষার্থীদের ‘লেটস টক’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তরুনদের ‘লেটস টক’ অনুষ্ঠানের পর এবার ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধক্ষ্যের সাথে শিক্ষার্থীদের ‘লেটস টক’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সরকারি কেসি কলেজ মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস)। সকাল ১১ টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে দুপুর ১ টা পর্যন্ত। কসাসের সভাপতি উম্মে সায়মা জয়ার সঞ্চালনায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম।

শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যা, শিক্ষার মান উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন।

প্রধান অতিথি সমস্যা সমাধানসহ শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের নানা পরামর্শ প্রদাণ করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও ২ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় বক্তব্য রাখেন কেসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রশিদ, সমাজ সেবক এ্যাড.মনোয়ারুল হক লাল, কসাসের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান উপদেষ্টা সদস্য ডা: কামরুল হাসান, হাবিবুর রহমান, আহসানুল কবির।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন কসাসের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাস ও সহ-সভাপতি সফিক রেহমান জুয়েল।


এ ক্যটাগরির আরো খবর..