× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

কালীগঞ্জ পৌর উপ-নির্বাচন মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন। ৩ মেয়র প্রার্থীই বৈধ ঘোষনা

admin
হালনাগাদ: রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯

আরিফ মোল্ল্যা ঝিনাইদহ প্রতিনিধি॥  ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। গত ৩ ফেব্রয়ারী রোববার কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হয়। বৈধ প্রার্থীরা হলেন, আ’লীগের দলীয় নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী বর্তমান (ভারপ্রাপ্ত) মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, এমপি আনোয়ারুল আজিম আনারের সেজো ভাই (স্বতন্ত্র) এনামুল হক ইমান ও সাবেক মেয়র যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু (স্বতন্ত্র)।

ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার রোকনুজ্জামান জানান, কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে অংশ নিতে মেয়র পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তফশিল অনুয়ায়ী রোববার বেলা সাড়ে ১১ টায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সস্পন্ন করা হয়। যাচাই বাছাইয়ে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে । তিনি আরো জানান, আগামী ১০ ফেব্রয়ারী প্রত্যাহার, ১১ ফেব্রয়ারী প্রতিক বরাদ্ধ ও ২৮ ফেব্রয়ারী ভোট গ্রহন অনুষ্টিত হইবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন।


এ ক্যটাগরির আরো খবর..