× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

ডিএনসিসি উপনির্বাচনে আতিকসহ বৈধ পাঁচ।। বাতিল শাফিন আহমেদের মনোনয়ন

admin
হালনাগাদ: শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার (২ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণখেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল করা হয়। তবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. আতিকুল ইসলামসহ পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খেলাপি ঋণের কারণে শাফিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত বুধবার (৩০ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে শাফিন আহমেদ মনোনয়নপত্র জমা দেন। ব্যান্ডদল মাইলসের লিড ভোকাল শাফিন আহমেদ আকস্মিকভাবেই গত বছর মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়ে রাজনীতিতে পা রাখেন।

মেয়র আনিসুল হকের মৃত্যুর পর গত বছর উপনির্বাচনের তফসিল ঘোষণা হলে শাফিন এনডিএম এর হয়ে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। কিন্তু পরবর্তীতে দল পরিবর্তন করে জাতীয় পার্টিতে চলে আসেন।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. আতিকুল ইসলাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (সিংহ) থেকে ববি হাজ্জাজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান এবং স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আব্দুর রহিম। আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..