× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

আগৈলঝাড়া শিক্ষকের বিরুদ্ধে প্রতিপক্ষকে খুন-জখমের অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া এক শিক্ষকের বিরুদ্ধে প্রতিপক্ষকে সায়েস্থা করতে খুন-জখম ও ভয়-ভীতি দেওয়ার অভিযোগে আদালতে ফৌজদারী আইনে মামলা দায়ের করা হয়েছে।

জানাগেছে উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের বিশ্বেশ্বর সরকার সহ ১০-১২ টি পরিবার তাদের একটি যৌথ পুকুর দীর্ঘদিন যাবৎ শান্তি পূর্নভাবে ভোগ দখল করে আসছে। ওই পুকুরের একটি অংশ বিএম কলেজের সাবেক শিক্ষক ড. নীলকান্ত বেপারী ক্রয় করার পর থেকেই সকল অংশীদারদের মতামতের বিরুদ্ধে অবস্থান নেয়।

সম্প্রতি ওই পুকুর থেকে বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিন বসালে সকল অংশীদাররা বালু উত্তোলনের প্রতিবাদ জানালে ড. নীলকান্ত বহিরাগত লোকজন দিয়ে ভয়-ভীতি, খুন-জখমের হুমকী দেয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বিশ্বেশ্বর সরকার বাদী হয়ে ড. নীলকান্ত বেপারীর বিরুদ্ধে ২০ জানুয়ারী বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী আইনে মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..