× Banner
সর্বশেষ
সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে খাল পূন:খনন শেষে পৌনে এক কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলেন ইউএনও সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

admin
হালনাগাদ: শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ ভারতের ৭০ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে এপথে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
শনিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বন্ধ হয় কার্যক্রম।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ সভাপতি আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে ৭০ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে কিছুটা স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম। রোববার (২৭ জানুয়ারি) সকাল থেকে পুনরায় এ পথে দু’ বন্দরের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফজলুর রহমান  বলেন, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে বেনাপোল ইমিগ্রেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় দু’হাজার পণ্যবাহী ট্রাক। এসব পণ্যের মধ্যে অধিকাংশ রয়েছে শিল্পকারখানার কাঁচামাল ও পচনশীল পণ্য।


এ ক্যটাগরির আরো খবর..