× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ কালীগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

admin
হালনাগাদ: শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহ কালীগঞ্জে স্কুল পড়ুয়া নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের গোলাম নবী মোল্লার ছেলে জুয়েল রানা (৩০) ওই ছাত্রীকে বিয়ের প্রভোলন দেখিয়ে বাড়ির পাশে খেঁজুর বাগানের কাছে সেচ পাম্পে নিয়ে ধর্ষণ করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ধর্ষিতা রামচন্দ্রপুর নতুন বাজার নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। ঘটনার পর থেকে ধর্ষক জুয়েল রানা পলাতক রয়েছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায়। এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ বছর ধরে স্কুলে যাওয়া-আসার পথে ধর্ষক জুয়েল রানা ওই ছাত্রীকে কুপ্রস্তাবসহ বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। একপর্যায়ে গত এক বছর পূর্বে ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি হয় এবং জুয়েলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরপর বিয়ের কথা বললে জুয়েল তাকে ঘুরাতে থাকে। গত ১২ জানুয়ারি রাত ১০টার দিকে লম্পট জুয়েল রানা বিয়ের কথা বলে তাকে রামচন্দ্রপুর গ্রামের খেঁজুর বাগানের কাছে সেচ পাম্পে আসতে বলে।

সেখানে তাদের মধ্যে কথাবার্তার একপর্যায়ে জোরপূর্বক লম্পট জুয়েল রানা তাকে ধর্ষণ করে। এব্যাপারে নারি ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে মামলা নং ২০।

কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর লম্পট জুয়েল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা
করছে।


এ ক্যটাগরির আরো খবর..