× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

মেহেরপুর থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ৯ জন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সংরক্ষিত মহিলা আসনে অংশ গ্রহনের লক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মেহেরপুর থেকে ৯ জন নারী নেত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এসকল নেত্রীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনোনয়ন পত্র সংগ্রহকারী ৯ নেত্রী হলেন-সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, কেন্দ্রীয় কমিটির মহিলা আওয়ামী লীগের সদস্য ও মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য শামীম আরা হিরা, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদিনের সহধর্মীনি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা আবেদিন।

জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলীর সহধর্মীনি এবং মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লাভলী ইয়াসমিন। জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের সদস্য সাহানা ইসলাম শান্তনা, জেলা পরিষদের সদস্য ও জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারন সম্পাদক আইসিটি শিক্ষিকা নার্গিস আরা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেকের সহধর্মীনি পাপিয়া খাতুন, যুব মহিলা লীগ নেত্রী ফারহানা ইয়াসমিন।

গত দুদিনে সংরক্ষিত মহিলা আসনে অংশ গ্রহনের লক্ষে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..