× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

ঝিনাইদহ কালীগঞ্জে বেদে পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে ৪ মহিলা ও পুলিশ সহ আহত ১০

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ সামাজিক কোন্দলের জের ধরে ঝিনাইদহের কালীগঞ্জ বেদে পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে ৪ মহিলা সহ কমবেশি ১০ জন আহত হয়েছে। এ সময় সংঘর্ষ ঠেকাতে গিয়ে থানার এসআই সম্বিত রায় ও কনষ্টবল বিল্লাল হোসেন নামে দুই পুলিশ সদস্য আহত হয়।

আহতদেরকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পৌর এলাকার কাশীপুর বেদে সম্প্রদায়ের দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কাশীপুর বেদে সম্প্রদায়ের দু’গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরেই বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে লাঠিসোঠা অস্ত্র নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় কামীপুর বেদে সম্প্রদায়ের শিউলি (২৫), আলিকা (৪৫), নাজমা (৩৫), জহুরা নামে ৪ মহিলা ও আমিরুল (৩০), হাকিম (২৫) ও আলমগীর সহ প্রায় ১০/১২ জন কমবেশি আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ সময় মারামারি ঠেকাতে গিয়ে থানার এস আই সম্বিত রায় ও কন ষ্টেবল বিল্লাল হোসেন নামে দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে এলাকার উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুস আলী বলেন, বেদে পল্লিতে দু’পক্ষের মারামারির খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ওই এলাকার গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দু’পক্ষের মারামারিতে বেশ কয়েকজন আহত হওয়ার কথা বললেও পুলিশ আহতের বিষয়টি এড়িয়ে যান।


এ ক্যটাগরির আরো খবর..