× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

মঙ্গলবার থেকেই সংরক্ষিত মহিলা আসনে আ.লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

admin
হালনাগাদ: শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র পাওয়া যাবে মঙ্গলবার থেকে। সকাল ১০টার পর আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীরা আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গেলো ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের নির্বাচন ২৯৯টি আসনে অনুষ্ঠিত হয়। এতে ২৮৮টি আসনে বিজয়ী হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পায় ৮টি আসন।


এ ক্যটাগরির আরো খবর..