শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ট্রাকের টোল আদায়ের জন্য নির্দিষ্ট বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের দমদমা এলাকায় বুথের মাধ্যমে ট্রাকের টোল আদায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবুল কাশেম, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, হাফিজ আহম্মেদ ছুট্টু, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, রংপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের ইজারাদার ও যুবলীগ নেতা জাহিদুল ইসলাম বাবু প্রমুখ । আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।