× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

এমপি হয়েই মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা

admin
হালনাগাদ: সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

জীবনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়া এ কে আবদুল মোমেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এ কে আবদুল মোমেন সিলেট-১ আসন থেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বরিশাল-৫ আসন থেকে নির্বাচন করে জয়ী হয়ে আসা কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম প্রথমবারই প্রতিমন্ত্রী হয়েছেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীম পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।  একই মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পাওয়া এ কে এম এনামুল হক শামীমও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

শরীয়তপুর-২ আসন থেকে এমপি নির্বাচিত হওয়া ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম এবার পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।  আরেক উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও এবারই প্রথম চট্টগ্রাম-৯ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..