× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আগামীকাল শপথ নেবেন হুসেইন মুহাম্মদ এরশাদ

admin
হালনাগাদ: শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আগামীকাল ৬ জানুয়ারি (রবিবার) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ শপথ নেবেন বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি জাতীয় সংসদের শপথ গ্রহণ কক্ষে এ শপথ নিবেন। বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিলেও শারীরিক অসুস্থতার কারনে শপথ নিতে পারেননি দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

এদিকে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দেয়া চিঠিতে এরশাদ অভিনন্দন জানিয়েছেন।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দেয়া চিঠিতে তিনি বলেন, ‘আপনি অবগত আছেন যে, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার জাতীয় পার্টি ২২টি আসনে জয় লাভ করে বিরোধী দলের মর্যাদা লাভ করেছে। নির্বাচনের এই ফলাফলের প্রেক্ষিতে পার্টির চেয়ারম্যান হিসেবে দলের গঠনতান্ত্রিকভাবে পদাধিকার বলে আমি জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টিরও সভাপতি। এই প্রেক্ষাপটে আমি হুসেইন মুহম্মদ এরশাদ (রংপুর-৩) প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (লালমনিহাট-৩) বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালনের জন্য দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

‘অতএব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মহাজোট ২৮৯ আসনে জয়ী হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। জাতীয় ঐক্যফ্রন্ট এ নির্বাচনে মাত্র ৭টি আসনে জয়ী হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..