× Banner
সর্বশেষ

নবীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারবই উৎসব অনুষ্টিত হয়েছে

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় নবীগঞ্জেও বছরের প্রথম দিন কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে প্রধানমন্ত্রীর উপহারবই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সকালে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের সভাপাতিত্বে এবং প্রধান শিক্ষক প্রজেশ রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: কবির মিয়া,পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা হাসনা খানম,শিক্ষিকা অঞ্জরী রানী দাশ। এ সময় উপন্থিত ছিলেন শিক্ষার্থীর অভিভাবক মো: হাফিজ মিয়া,প্রবীর দেব, গোপেশ^রগোপ, রেজাক মিয়াসহ অন্যান্য অভিভাবকবৃন্দ। প্রধান অথিতির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী বলেন,বছরের প্রথমদিন কোমলমতি ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ। দেশকে নিরক্ষরমুক্ত করতে এ সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সব্বোর্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অতীতে বাংদেশের কোন সরকারই এ ধরনের পদক্ষেপ নিতে পারেনি।

অপর দিকে নবীগঞ্জ হিরামিয়া গার্লস হাইস্কুলে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বিদ্যালয় পরিচালান কমিটির সভাপতি অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং কামরুল হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হিরামিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক এটি এম বশিরুল ইসলাম,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল।এ সময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা,অভিবাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..